ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বাকী টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্যু ১

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৩৫, ৪ জুলাই, ২০২০

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ     গাইবান্ধার সাঘাটা উপজেলার সতীতলা গ্রামের সাহেব বাজার এলাকায় বাকী টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজে হাসিবুর নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানাগেছে, উপজেলার কচুয়া ইউনিয়নের সতীতলা গ্রামের সাহেব বাজার নামক স্থানে গত ২০ জুন মুরগী বিক্রয়ের পাওনা ৬শ টাকা কে কেন্দ্র করে ওসমানেরপাড়া ও সতীতলা গ্রামবাসীর মধ্যে ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর জের ধরে উভয় পক্ষের গ্রামবাসীর মধ্যে বড় সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ৪২ জন আহত হয়।

আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় হাসিবুর রহমান (৪২) কে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় লাশ রংপুর মেডিকেল থেকে গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT