ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৮:৫৪, ১৭ জুন, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন। তিনি জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনা পজিটিভ আসে। গতকাল মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে মোট ২৩ জন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০ জন। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আট জন ও রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। উল্লেখ্য, গত ১ মে উপজেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT