ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পীরগাছায় করোনা রোগী বাড়ছেই

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০৩:২২, ৩ জুলাই, ২০২০

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছা উপজেলায় দফায় দফায় করোনা রোগী বাড়ছেই। রংপুর জেলার মধ্যে পীরগাছা উপজেলা করোনার হটস্পট হয়ে উঠছে। পথে-ঘাটে, হাট-বাজার কিংবা যানবাহনে কোথায় নেই সচেতনতার ছিটেফোটা। যে যার মতো করে ঘুরে বেরাচ্ছে। একদিকে যেমন সচেতনতার অভাব রয়েছে অন্যদিকে রয়েছে করোনা ভাইরাসের নমুনা রির্পোট সঠিক সময়ে না আসার গড়মিল। এমনও ঘটছে যে, একজনের রিপোর্ট আসতে সময় লেগেছে ১৩-১৫দিন। ততদিনে ওই রোগী পরিবার বা অন্য কারো সংস্পর্শে গিয়েছে বা সংক্রমণের প্রভাবনতা থেকে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁনসহ দুজনের করোনা পজিটিভ এসেছে। অপরজন উপজেলার কালিগঞ্জ এলাকায় এক ঔষধ কোম্পানি প্রতিনিধির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন বলেন, চলতি বছরের গত ১ মে উপজলোয় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত একজন মারা গেছেন। এ পর্যন্ত পীরগাছায় ৪০ জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছে ১৭ জন। আইসোলেশনে আছে ২২জন। হোম কোয়ারেন্টাইনে আছে ৭৫ জন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT