ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পীরগাছাসহ রংপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৭

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ০১:২৮, ৩০ জুলাই, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুর পিটিসি পুলিশ ১, রংপুর মেট্রো এলাকায় ১০, মিঠাপুকুর উপজেলায় ১, পীরগঞ্জ উপজেলায় ৩, কাউনিয়া উপজেলায় ১জন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক জানান, পীরগাছা উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৬০। এর মধ্যে আজ বুধবার (২৯ জুলাই) পীরগাছা উপজেলায় নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি হলেন-উপজেলার অন্নদানগর ইউনিয়নের যাদুলস্কর গ্রামের ঝলমলি রাণী (২৮)। উল্লেখ্য, চলতি বছরের গত ১ মে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর গোটা উপজেলায় ৬০ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৯ জন, চিকিৎসাধীন ৯ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT