ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পারিবারিক কলহের জের ধরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:৪৩, ১১ জুলাই, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্ত্রী-পুত্র মিলে স্বামীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদের সিলেট আদালতে প্রেরণ করা হয়। সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গ্রামের ষাটোর্ধ্ব আবদুর রহমানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন তার স্ত্রী লাল বিবি ও ছেলে রুহেল মিয়া (১৯)। প্রাণে হত্যার উদ্দেশ্যে তার খাবার পানিতে বিষ মেশায় তারা। আবদুুর রহমান বিষয়টি আঁচ করতে পেয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মা-ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আজ শনিবার সকালে স্ত্রী-পুত্রকে অভিযুক্ত করে মামলা (নাম্বার-১০, তারিখ ১১.০৭.২০২০ইং) দেন তিনি। ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানা অফিসার ইন্চার্জ বলেন, গ্রেফতার মা ও ছেলেকে আজ সকালে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT