ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নাগরপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock শনিবার রাত ১১:২৬, ২৬ মার্চ, ২০২২

নানা আয়োজনের মধ্য দিয়ে নাগরপুর টাঙ্গাইল মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়ন প্যারেডে অংশগ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠােনর ছাত্রছাত্রীরাও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ফুল দিয়ে মুক্তিযুদ্ধাদের বরণ করা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসে, বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ হুমায়ুন কবির প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT