ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশায় ইয়াবাসহ তিনজন মাদকব্যবসায়ী গ্রেপ্তার

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার রাত ০১:৩৪, ১৩ ডিসেম্বর, ২০২১

সুনামমগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের সামনের সড়ক থেকে শনিবার (১১ডিসেম্বর) গভীর রাতে ইয়াবাসহ তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের সামনে সড়কে শনিবার রাতে একই গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী গোপাল সরকার (৩৮), বাদল সরকার (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস উপজেলার সদর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৩০) ইয়াবা বেচাকেনা করছিল।

খবর পেয়ে ওইদিন রাত আড়াইটার দিকে সেখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে সেখান থেকে ৫৪টি ইয়াবাসহ তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। রবিবার (১২ডিসেম্বর) সকালে ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT