ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঠাকুরগাঁও রুহিয়ায় গম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রুহিয়ায় গম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার রাত ১০:১৪, ১০ এপ্রিল, ২০১৯

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০১৮–১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় গম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল (বুধবার) বিকাল ৪টায় দক্ষিন সেনিহারী গ্রামের (জামাদার পাড়া) মসজিদ সংলগ্ন মাঠে ২০ নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মো: ইমরুল কায়েস কৃষি সম্প্রসারন কর্মকর্তা ঠাকুরগাঁও সদর, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ মো: মহসিন উল কাবা, ইউপি সদস্য মো: লুৎফর রহমান, আব্দুল জব্বার, মহিলা ইউপি সদস্য মোছা: ফরিদা বেগম, রুহিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মজহারুল ইসলাম বাদল। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুবাশ চন্দ্র রায় (মন্ডলাদাম ব্লক), মো: মোজাম্মেল হক (সেনিহারী ব্লক)।  কৃষক-কৃষাণী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।
মাঠ দিবসে উচ্চ ফলনশীল বারী-৩০ জাতের গম চাষ করার জন্য কৃষকদেরকে উৎসাহিত করা সহ বিস্থারিত আলোচনা করেন কৃষি কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: মোজাম্মেল হক।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT