ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বাইকের প্রচন্ড গতি কেড়ে নিল যুবকের প্রাণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৪১, ১ জুলাই, ২০১৯

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সাইফুল ইসলাম সুমন (৩৫) নামে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।এতে আহত হয়েছেন পাগলুতে (থ্রি-হুইলারে) থাকা এক যাত্রী।
সোমবার (১ জুলাই) বিকেল চারটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোড়লডোবা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল চালক সুমন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত ইছা চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলের দিকে নিহত মটরসাইকেল চালক প্রচন্ড গতিতে বেসামালভাবে বাইকটি চালিয়ে মোড়লডোবা গ্রাম দিয়ে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন । এসময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলারের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়িএতে মাথায় ও মুখে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় মটরসাইকেল চালক।
আহত বৃদ্ধাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান(পিপিএম-সেবা)।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT