ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী ধর্ষন : আটক-১

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার ১২:১৩, ২৭ জুন, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর কুড়ালী পাড়ায় এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষককে আটক করেছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২৩ জুন) বিকালে ধর্ষক সাজেদুল ইসলাম সজল প্রেমের সূত্র ধরে ওই ছাত্রীর নিজ বাড়ীর শয়ন কক্ষে গিয়ে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনার পর ধর্ষককে বিয়ের চাপ দিলে দু’একদিনের মধ্যে বিবাহ করবে বলে সোমবার(২৪ জুন) দুপুরে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ নামক স্থানে নিয়ে গিয়ে পূনরায় ধর্ষণ করে।
অভিযোগে আরও জানা যায় ধর্ষকের সাথে ওই ছাত্রীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল।
স্থানীয়রা জানায় ওই ধর্ষক অত্যান্ত প্রভাবশালী, ক্ষমতাসীন দলের রুহিয়া ইউনিযন ছাত্রলীগের সভাপতি।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন এ ব্যাপারে রুহিয়া থানায় মামলা দায়ের হয়েছে এবং ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT