ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে আগুনে পোড়া এক নারীর লাশ উদ্ধার

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock শুক্রবার ১২:৫২, ৯ জুলাই, ২০২১

ঠাকুরগাঁও শহরের একটি মার্কেটের গলি থেকে আগুনে পোড়া শান্তনা রায় মিলি নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের চৌরাস্তায় এলাকার একটি মার্কেটের গলিতে লাশটি পরে থাকতে দেখে ৯৯৯ এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মৃত্যুর ঘটনা উদঘাটনে তদন্তে নেমেছে সিআইডি, পিবিআই ও পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।

নিহত মিলির স্বামী সমীর কুমার রায় জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার সময় তাকে জানায় মিলি।পরবর্তিতে বাড়ির পেছনে নারীর মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। তবে মিলি মৃত্যুর আগে বাসায় ডায়েরিতে তার রোগাক্রান্তের কথা উল্লেখ্য করে। তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় জানায় স্বামী।কিন্তু অনাকাঙ্খিত মৃত্যু মানতে পারছেন না প্রতিবেশীরা।

নিহত মিলি রায় জেলা শহরের তাঁতীপাড়ার সমীর কুমার রায়ের স্ত্রী।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতদেহে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT