ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জমির ওপর পল্লী বিদ্যুতের সঞ্চালন তার, সরাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

বিদ্যুৎস্পৃষ্ট

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৩২, ২৬ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় মিয়া (১৪) নামে কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে গৌরীপুর ও কেন্দুয়া উপজেলার সীমান্তবর্তী খুকুয়াখালি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কিশোর হৃদয় মিয়া উপজেলার বেখৈরহাটি নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। চলতি বোরো মৌসুমে বাড়ির পাশে কেন্দুয়া সীমান্তবর্তী খুকুয়াখালি খালের পাশে একটি জমি চাষাবাদের জন্য বর্গা নেয়। ঘটনার দিন বিকালে হৃদয় ওই জমিতে সেচ দিতে যায়। এসময় জমির ওপর পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ঝুলে থাকলে হৃদয় খুঁটি দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনা শোনেছি। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT