ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ছেলেদের অপমানে পিতার আত্মহত্যা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার ১২:৪৫, ১৪ জুলাই, ২০২০

পীরগাছা (রংপুর), প্রতিনিধি: সন্তানদের জমি বিক্রির টাকা না দেওয়ায় তাদের অপমান সইতে না পেরে অভিমান করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তছির উদ্দিন নামে এক পিতা। জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকালের দিকে রংপুরের পীরগাছা রেল স্টেশনের দক্ষিণ রেলগেট সংলগ্ন এ ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ (বেকাটারী) গ্রামে। এলাকাবাসী জানায়, তছির উদ্দিন হাজী কিছুদিন পূর্বে ব্যক্তিগত প্রয়োজনে জমি বিক্রি করেন। কিন্তু জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা ও জমি লিখে না দেওয়ায় ছেলেদের সঙ্গে তার ঝগড়া বিবাদ হয়। এ নিয়ে ছেলেরা তাকে মানসিক নির্যাতন করতে থাকে এবং চাপ সৃষ্টি করে। ছেলেদের এসব অত্যাচার সইতে না পেরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরে বোনারপাড়া জিআরপি থানার এসআই আইয়ুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT