ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চরফ্যাশনে বিএনপি নেতা এনামুল হক অপু’র ইন্তেকাল : নাজিম উদ্দিন আলমের শোক

ভোলা জেলা ২১১৩৩ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock সোমবার রাত ০৯:২২, ১৭ আগস্ট, ২০২০

চরফ্যাশন পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বর্তমান উপজেলা বিএনপি’র সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক ব্যবসায়ী মেসার্স বনফুল কসমেটিক্সের মালিক মো. এনামুল হক অপু (৪৯) ইন্তেকাল করেছে (ইন্নালিল্লিহি…রাজিউন)।

সোমবার ভোর রাতে চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডস্থ (পূর্ব বাজার লঞ্চঘাট) তার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবার সূত্রে জানা গেছে মো. এনামুল হক অপু দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস, লিভার ও কিডনি সমস্যা জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে সে এক স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর উপজেলার আছলামপুর ইউনিয়নে তার শ্বশুর বাড়ি এলাকায় বাগে জান্নাত জামে মসজিদ মাঠে জানাজা শেষে, মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চরফ্যাশন মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া তার অকাল মৃত্যু বন্ধুবান্ধব, পরিচিতজন, ব্যবসায়ী ও সহযোদ্ধারা আত্নার মাগফেরাত কামনা করেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT