ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনটি উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার ১২:০৫, ২ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, নবনির্বাচিত কমিটির অভিষেক, বিদায়ী নেতৃত্বকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনটি উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা হয়।
আলোচনা সভায় গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সাদেকুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী, নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম খান, সদস্য হুমায়ুন কবির, কাজী আব্দুল্লাহ আল আমীন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, শাহজাহান কবীর প্রমুখ।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT