ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুর পৌরসভায় ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

গৌরীপুর পৌরসভায় ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার রাত ১১:১৭, ১৫ জুন, ২০২৩

নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫৬ কোটি ৭০ লাখ ২২ হাজার ৫৮১ টাকা ১৮ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা টাকা। বাজেটে স্থিতির পরিমাণ ৫৫ লাখ ৭৫ হাজার ৮৩১ টাকা ১৮ পয়সা।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

এসময় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আধুনিক পৌর শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান।

এ সময় তিনি পৌর শহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশাররফ হোসেন।

বাজেট অধিবেশনে অংশ নেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ার আক্তার, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, জিয়াউর রহমান, সাদেকুর রহমান, নারী কাউন্সিলর সালেহা আক্তার, পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT