ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে বিদ্যালয়ের সীমানা নির্ধারণের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ০১:৪৮, ১৭ জুলাই, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমির সীমানা পিলার নির্ধারণ করার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটি।

শনিবার দুপুরে পৌর শহরের ধান মহালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এসএমসি কমিটির সভাপতি মাহবুব আলম ও পিটিএ কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাবুল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুব আলম ও নিজাম উদ্দিন বাবুল বলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের জমি গোপনে ভূমিদস্যুদের দ্বারা গ্রাস করার ষড়যন্ত্র করছেন। বিদ্যালয়ের জমি রক্ষার জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করেছি। শিক্ষা অফিসার আমাদের কাজে বাঁধা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসাররের কাছে অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ করে পিলার নির্মাণ করার জন্য।

এর আগে গত ২৩ জুন কামাল হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌসের বিরুদ্ধে, বিদ্যালয়ের জমি দখল করে ভবন নির্মাণ করছেন এই মর্মে লিখিত অভিযোগ করেন উপজেলা শিক্ষা অফিসারের কাছে। পরে ১ জুলাই বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। ৩ জুলাই উপজেলা শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে প্রধান শিক্ষককে শোকজ ও কাজ বন্ধের নির্দেশ দেন।

প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস বলেন, ইউএনও ও এসিল্যান্ড মহোদয় সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করার পর আমার জমি যদি বিদ্যালয়ের সীমানায় পড়ে, তাহলে আমি তা ছেড়ে দিবো। অহেতুক আমাকে যেন হয়রানি না করা হয়।

জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিষ্পত্তির পূর্বে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। প্রাচীর নির্মাণের সময় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি শিক্ষা অফিসের সাথে পরামর্শ করেনি বা অনুমতি নেয়নি। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, বিদ্যালয়ের জমির জটিলতা নিরসন করতে শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনের বিষয়টি আমি অবগত নই।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT