ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:১৮, ২৭ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ, গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিল্টন ভট্টাচার্য্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, স্কাউট সম্পাদক দেওয়ান কামরুজ্জামান কামাল প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT