ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ১০:৩২, ৪ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৪জানুয়ারী) সকাল ১১ টায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা হয়েছে।

র‌্যালী শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত ডা. হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ ও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম হবি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুক্তাদির তুষার প্রমুখ।

এছাড়াও আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT