ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে ইজিবাইক চাপায় নিহত এক স্কুলছাত্র

গৌরীপুরে ইজিবাইক চাপায় নিহত এক স্কুলছাত্র

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ১১:২৫, ১০ জুলাই, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে ইজিবাইক চাপায় ওয়াজকুরুনি (৬) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা ১১টায় গৌরীপুর-বেখৈরহাটি আঞ্চলিক সড়কের অচিন্তপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র উপজেলার অচিন্তপুর ইউনিয়নের অচিন্তপুর ফকিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াজকুরুনি উপজেলার অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সোমবার সকালে সে বাড়ি থেকে বিদ্যালয়ে আসে। প্রথম ঘন্টার পর ওয়াজকুরুনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শিক্ষকের অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাইরে যায়। পরে সে তার দাদা নজরুল ইসলামের খোঁজ করতে বিদ্যালয়ের বাইরে এসে অচিন্তপুর বাজারের সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়।

অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম এনামূল হক বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরির চাকরি করেন ওয়াজকুরুনির দাদা নজরুল ইসলাম। প্রথম ঘন্টার পর ওয়াজকুরুনি প্রকৃতির ডাকে সাড়া দিতে শ্রেণিকক্ষ থেকে বের হয়। পরে শ্রেণিকক্ষে না এসে দাদার খোঁজ করতে বিদ্যালয়ের বাইরে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরান আল হোসাইন বলেন, ইজিবাইক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT