ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চার চালককে অর্থদণ্ড

গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চার চালককে অর্থদণ্ড

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার রাত ১১:০২, ৭ জুলাই, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চার চালককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।

জানা গেছে, ঈদুল আজাহাকে পুঁজি করে গৌরীপুর থেকে ময়মনসিংহ রুটে অটোরিকশার জনপ্রতি যাত্রী ভাড়া ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা ও গৌরীপুর থেকে শ্যামগঞ্জ রুটে অটোরিকশার জনপ্রতি যাত্রী ভাড়া ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা আদায় করছিল চালকরা।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চার অটোরিকশা চালককে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত চালকরা হলেন- আলমগীর ৫ হাজার, শহীদুল ইসলাম ৫ হাজার ও দুলাল ৫ হাজার ও সুমন ২ হাজার।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT