ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গোসলের আগে খাবার খেলে কি হতে পারে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার দুপুর ০৩:৫৩, ১১ সেপ্টেম্বর, ২০২২

গোসলের মাধ্যমে ক্লান্তি ও জীবাণু দুটোই দূর করা যায়। শরীর ও মনকে সতেজ করতে সাহায্য করে গোসল। শরীর পরিষ্কার রাখতে নিয়মিত গোসলের বিকল্প নেই।

তবে খাওয়ার পর গোসল করার অভ্যাস অনেকেরই স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। খাওয়ার আগে গোসল করা শরীরের জন্য উপকারী হলেও, খাওয়ার পরপরই গোসলের অভ্যাস নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে।

যখন কেউ খাবার খাওয়ার পরই গোসল করে, তখন তা রক্তসঞ্চালনকে ধীর করে দেয়। ফলে হজমশক্তি ধীর হয়। হজমের জন্য প্রচুর শক্তি ও পাকস্থলীর দিকে ভালো পরিমাণে রক্ত প্রবাহের প্রয়োজন হয়।

তাই খাওয়ার পর গোসল করা উচিত নয় বলে মত এই আয়ুর্বেদ বিশেষজ্ঞের। গোসল করার সঠিক সময় হলো খাবারের ১-৩ ঘণ্টা আগে।

বিজ্ঞানের তথ্য অনুসারে, রক্ত সঞ্চালন বিবর্তিত হয় যা শরীরের তাপমাত্রাকে হঠাৎ করে ভারসাম্যহীন করে, এভাবে হজম প্রক্রিয়া ধীর করে দেয়।

খাওয়ার পর গোসলের অভ্যাস স্থূলতার কারণ হতে পারে। কারণ হজমজনিত সমস্যার কারণে পাচনতন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না, ফলে বিপাকক্রিয়া ধীর হয় ও মুটিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT