ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গুগল অ্যাপে ডার্ক মোড

সেলিম খান সেলিম খান Clock সোমবার দুপুর ০১:৪৬, ২৩ মার্চ, ২০২০

পুরনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল অ্যাপের ডার্ক মোড সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। তবে এই সংস্করণটি শুধু বেটা টেস্টাররাই ব্যবহার করতে পারবেন।

এতোদিন ফিচারটি শুধু পিক্সেল ফোন ও অ্যান্ড্রয়েড ১০ চালিত ডিভাইসে ছিলো। এখন সব বেটা ব্যবহারকারীদের জন্য ফিচারটি এনেছে গুগল।

কোনো ফিচার পরীক্ষা-নিরীক্ষার জন্য সীমিত সংখ্যক ব্যবহারকারীদের কাছে  উন্মুক্ত করা হলে তাকে বেটা সংস্করণ বলে। গত সপ্তাহ থেকেই সব বেটা টেস্টারদের কাছে ফিচারটি পৌঁছাতে শুরু করেছে। গুগল অ্যাপের সঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপের সংযোগ রয়েছে। ফলে গুগল অ্যাপের পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্টেও পাওয়া যাবে ডার্ক মোড ফিচারটি।

গুগল জানিয়েছে, ডার্ক মোড ব্যবহার করে ৪৩ শতাংশ পর্যন্ত ব্যাটারি সাশ্রয় করা যায়।  দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকালে চোখের যে ক্লান্তি সৃষ্টি হয় তাও দূর করে ফিচারটি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT