ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গাইবান্ধায় পিস্তল-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

গাইবান্ধায় পিস্তল-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock রবিবার সকাল ০৯:২৬, ১০ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতি প্রস্তুতকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।
পুলিশ সুপার কামাল হোসেন বলেন, বুহস্পতিবার (৭ সেপ্টম্বর) ৬ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচলনা করা হয়। এসময় বাস ডাকাতি প্রস্তুতিকালে উল্লেখিত ডাকাতি কাজের সরঞ্জামসহ ওই অপরাধ চক্রদেরকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে এই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃতদের দেওয়া তথ্য মোতাবেক পালিয়ে যাওয়াদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগেও এই আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন,  ধ্রুব জ্যোতিময় গোব, ডিবি ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT