ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে মানববন্ধন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার রাত ০৮:৪১, ৬ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রাম জেলার নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান,দুধকুমরকে সঠিক খনন, বাঁধ সংরক্ষণ ও  বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে মানববন্ধন করেছে দুধকুমর পাড়ের এলাকাবাসী।

রবিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে  নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নতুন স্লুইসগেট সংলগ্ন দুধকুমুর নদের পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। স্থানীয় প্রতিনিধি  মামুনুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণকমিটির প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম, সাবেক সহসভাপতি আব্দুল কাদের,আহবায়ক সদস্য খন্দকার আরিফ, গণকমিটির রায়গঞ্জ শাখার সহসভাপতি আব্দুল মান্নান প্রধান, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক জাহিদ খান, জেলা প্রধান স্বেচ্ছাসেবক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেল প্রধান স্বেচ্ছাসেবক (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, রায়গঞ্জ ইউনিয়ন প্রধান স্বেচ্ছাসেবক মোজাম্মেল হক দুদু প্রমুুখ।

বক্তারা বলেন, দুধকুমর নদ কিছুদিন আগেই খনন করা হয়েছে।তবে সেখানে যে পরিমাণ দায়িত্তে অবহেলা ও দূর্নীতি হয়েছে তা বলাই বাহুল্য। যার ফলে নদীভাঙ্গনে চরধাউরারকুটি গ্রামের লাখ লাখ টাকার সম্পদ হারিয়ে এখন অনেকে নিঃস্ব। মাঝিটারী থেকে চরধাউরারকুটি পর্যন্ত বিলুপ্ত প্রায় বাধটি সংরক্ষণের দাবী জানান তারা।সেই সাথে মানববন্ধন থেকে বন্যা ও নদীভাংগনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসন ও সরকারি সহায়তা দাবী করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT