ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock শনিবার সন্ধ্যা ০৭:১২, ১৩ মার্চ, ২০২১

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় রোহান প্রামাণিক (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী শনিবার (১৩মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

নিহত রোহান উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সামসুল প্রামাণিকের ছেলে ও বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের চাচা উজির উদ্দিন জানান, গত বৃহস্পতিবার বিকালে চারমাইল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের গোবিন্দপুর নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT