ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রাম জেলা আ.লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মঞ্জু মন্ডল আর নেই

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার রাত ১০:৪৩, ৩ নভেম্বর, ২০২০

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল(৭২) মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি স্ত্রী এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন, নেতা কর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কুড়িগ্রাম মহুকুমা ছাত্র লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT