ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ০৯:৪৩, ৬ জুন, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরে যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ডুবে খাদিমুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত শিশুটি কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানি পাড়া গ্রামের আঃ জব্বারের ছেলে।ঘটনাটি ঘটেছে শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে ।

স্হানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের পাড়ে খেলছিল শিশুটি। এক পর্যায়ে নদীতে পড়ে ডুবে যায় সে। দীর্ঘ সময় পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে তাকে নদীতে খুঁজতে থাকে। পরে স্থানীয়রা শিশুটির ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

এ ব্যাপারে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT