ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুর পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি পুলক’র ইন্তেকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক ছাত্রনেতা, যুবনেতা, পৌর বিএনপি'র সহ-সভাপতি ও বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ী আতাউজ্জামান পুলক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক ছাত্রনেতা, যুবনেতা, পৌর বিএনপি'র সহ-সভাপতি ও বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ী আতাউজ্জামান পুলক

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock রবিবার সকাল ১১:২৭, ২২ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক ছাত্রনেতা, যুবনেতা, পৌর বিএনপি’র সহ-সভাপতি ও বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ী আতাউজ্জামান পুলক আর নেই।

শনিবার রাত পনে ১টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল (৬২) বছর। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হার্ট ও কিডনীর সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে ১স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর আড়াই টায় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে জেলা বিএনপি’র সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপি’র সভাপতি নূরমোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন মন্ডল দুলুসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT