ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে বিএনপি‘র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার দুপুর ০৩:৪৫, ২২ নভেম্বর, ২০২১

বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উলিপুর উপজেলা বিএনপি। সোমবার সকালে বিএনপি‘র দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মিরা।

উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ন সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, পৌর বিএনপি‘র সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক তৈফিকুর রহমান লাভলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম বিল্লাহ, ছাত্রদলের আহবায়ক বিপুল আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক হাজেরা বেগম লাকী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান প্রমূখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশনেত্রি বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশের যাওয়ার অনুমতির জন্য জোর দাবি জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT