ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আদিতমারীতে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:৩৩, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।।

আদিতমারী থানা সুত্রে জানা গেছে অদ্য ১৩/০৯/১৯ ইং রাতে এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই মনজু মিয়া এবং সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য চোরাচালান অভিযান পরিচালনা কালে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন এর তালুক দুলালী গ্রামের মোঃ মনিরুজ্জামান এর পুত্র তৌহিদুল ইসলাম (১৯) কে একশত (১০০) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে একটি বিশেষটিম ভেলাবাড়ীতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT