ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সন্ধ্যা ০৬:৩৫, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় একটি পুরাতন মোটরবাইক ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগন্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই মইনুল ইসলাম, এসআই মহিদুল ইসলাম ও সঙ্গীয় এএসআই খাদেমুল ইসলাম, এএসআই মোফাজ্জল হোসেন ও ফোর্সসহ গতকাল ১৩ই সেপ্টেম্বর শুক্রবার কালিগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউপির উত্তর বত্রিশহাজারী গ্রাম হতে পয়ষট্রি (৬৫) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ লতাবর (কদমতলা) গ্রামের মোঃ আব্দুস সাত্তার এর পুত্র মাদক ব্যবসায়ী নাজিরুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল পরিবহনরত অবস্থায় উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT