ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

অনুজের মৃত্যুর ১ বছর পর মারা গেল অগ্রজ! 

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বৃহস্পতিবার সকাল ০৮:৪০, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার সদস্য ও সাংগঠনিক থানা সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহির সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

২৪ জুন ২০২৬ বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানা গেছে।

আব্দুল্লাহ বিন জহির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার একজন সক্রিয় কর্মী ও সাংগঠনিক থানা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত বছর তাঁর একমাত্র ছোট ভাই, যিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন, গোমতী নদীতে সাঁতার কাটতে গিয়ে মারা যান। এক বছরের ব্যবধানে পরিবারের দুই সন্তানের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে গভীর শোক। আব্দুল্লাহ বাবা-মা ও এক বোনকে রেখে গেছেন।

এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT