ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

তুলাতলী ইবতেদায়ী জুনিয়র আলিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার বিকেল ০৪:৪৯, ২৮ নভেম্বর, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নে অবস্থিত “তুলাতলী ইবতেদায়ী জুনিয়র আলিয়া মাদ্রাসা”র অভিভাবক সমাবেশ ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ নভেম্বর ২০২৬ইং শনিবার সকাল ১১.টায় চন্দনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও আসন্ন চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী সেলিম সরকারের বাড়ি সংলগ্নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে চন্দনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও আসন্ন চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক।

 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন।

উক্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক-কে সম্মাননা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

তুলাতলী ইবতেদায়ী জুনিয়র আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ জায়েদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হান্নান, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মঙ্গল আলী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT