ঢাকা (রাত ১:৪০) সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock রবিবার রাত ১০:১৮, ৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

 

রোববার (৫ এপ্রিল) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন এবং তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।

 

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এজেএম নাসির উদ্দীনসহ আরও অনেকে। অভিযুক্তদের সবাই ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এর আগে মামলাটিতে ১২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তদন্ত সংস্থা প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়। যাচাই-বাছাই শেষে প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

 

এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে মোঃ গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে।

 

মামলাটি চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT