ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কালীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার দুপুর ০৩:১৫, ২৩ জুন, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলস্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ পরিদর্শক, ফরহাদ মন্ডল (তদন্ত)  ও তার টিম অভিযান চালিয়ে  গোপন সংবাদ এর ভিত্তিতে হাতিবান্ধা উপজেলার পূর্ব বিছনদই এলাকার মৃতঃ আব্দুল হক এর পুত্র আলমগীর হোসেন নন্টু (৩৮) কে আটশগ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ ফরহাদ মন্ডল জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনএ মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT