ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাপাহারে করোনা ভাইরাস প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা ২৭৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:৩৩, ২৪ মার্চ, ২০২০

আবু ইউসুফ,নওগাঁ প্রতিনিধিঃ-  নওগাঁর সাপাহারে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেনের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলায় সকল প্রকার এনজিও’র কিস্তি আদায় বন্ধ রাখার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা পরিষদ সদস্য ফাইমা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খান বক্তব্য রাখেন।
এছাড়াও কমিটির সদস্যবৃন্দ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT