ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সান্তাহারে গ্যাস ট্যাবলেট খেয়ে রাজমিস্ত্রির আত্মহত্যা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ১০:১৭, ১২ আগস্ট, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার মালশন গ্রামে শমসের মন্ডল (৫২) নামে এক রাজমিস্ত্রি আত্মহত্যা করেছেন। এঘটনায় বুধবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানান, সান্তাহার পৌর শহরের মালশন সোনারপাড়ার মৃত মোহন মন্ডলের ছেলে শমসের মন্ডল পারিবারিক কলহের জেরে বুধবার সকাল ৮টায় নিজ শয়ন কক্ষে সবার অগোচরে বিষাক্ত ওষুধ খেয়ে ছটফট করতে থাকেন। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT