ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থের চেক বিতরণ

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার রাত ০১:৩৬, ১৯ জুলাই, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে, গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক উপ-বরাদ্দকৃত নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থের চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ চেক বিতরনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আব্দুল্ল্যাহ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, কচুয়া ইউপি চেয়ারম্যান ডাঃ লিয়াকত আলী খন্দকার, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

জানা গেছে, উপজেলার ভরতখালী, কচুয়া, সাঘাটা ও হলদিয়া ইউনিয়নের মোট ১শ ৮৭ জন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের এ অর্থ বরাদ্দ হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT