ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

আসাদুজ্জামান খন্দকার আসাদুজ্জামান খন্দকার Clock বৃহস্পতিবার বেলা ১২:৩৫, ৩ আগস্ট, ২০২৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় হানিফ মিয়া (৫) নামের এক শিশু বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে নিখোঁজ হলেও শিশুটির লাশ পাওয়া যায় পুকুরে।

বুধবার (২ আগস্ট)  উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের পূর্ব আমদির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, ওই সময় হানিফ মিয়া বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। মুহূর্তে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত্যু ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ড সদস্য সাদ্দাম হোসেন সাদা বলেন, পুকুরের পানিতে ডুবে হানিফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT