ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাঘাটায় জাতীয় বিমা দিবস পালিত

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শুক্রবার রাত ০৯:৩৫, ১ মার্চ, ২০২৪

১লা মার্চ গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিমা দিবস পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন বিমা কোম্পানির প্রতিনিধি ও বিমা গ্রহন কারীদের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

র‌্যালিটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. শামছিল আরেফিন টিটু, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ইনচার্জ গোলাম রাব্বানী, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এরিয়া ম্যানেজার রংপুর ইয়াকুব আলী, গাইবান্ধা জোনাল অফিস ইনচার্জ এনআরবি ইসলামী লাইফ ইন্সুরেন্স মোঃ শাহ আলম প্রধান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ডিভিশনাল ম্যানেজার মাহবুবর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সোনালী লাইফ ইন্সুরেন্স এ্যাডভাইজার কামরুল ইসলাম ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT