ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মপাশায় মানববন্ধন

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪০, ২০ মে, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে প্রায় ছয়ঘন্টা আটকে রেখে নির্যাতন ও হেনস্তাকারীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও বিভিন্নে শ্রেণির পেশার মানুষ অংশ নেয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু এই মানববন্ধনে সভাপতিত্ব করেন।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রেজভীর পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি মোফাজ্জল হোসেন সুবজ,সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সদস্য সালেহ আহমদ,ধরমপাশা সাহিত্য পরিষদের সভাপতি কবি আনিসুল হক লিখন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপমানববিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ কনিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT