ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লালমনিরহাটে ভূয়া ‘এস.পি’ গ্রেফতার

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ১০:৪০, ২৬ এপ্রিল, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ নাম আসাদুল ইসলাম আসাদ। নিজেকে কখনো পুলিশ সুপার (এসপি), কখনো জেলা প্রশাসক (ডিসি) আবার কখনো ব্যারিস্টার হিসাবে পরিচয় দিতেন। আর ফেসবুক, ম্যাসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সারাদেশে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

সম্প্রতি সে মানিকগঞ্জ জেলার ডিসি পরিচয়ে ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে। আর সর্বশেষ লালমনিরহাটের পুলিশ সুপারের ফেসবুক আইডি ব্যবহারের চেষ্টা করলে তদন্তে নামে লালমনিরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এরই পরিপ্রেক্ষিতে  শুক্রবার, ২৬ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। এসময় খেলনা পিস্তল, পুলিশের দুটি ভূয়া আইডি কার্ড, হার্ডডিস্ক, মোবাইল ফোন এবং হাইকোর্ট, সুপ্রীমকোর্ট ও বিভিন্ন জেলার ডিসি-এসপি কার্যালয়ের জাল কাগজপত্র উদ্ধার করা হয়। সে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা এলাকার হাজীটারি গ্রামের মৃত আসকার আলীর ছেলে।

শুক্রবার বিকেলে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালমনিরহাট ডিবি পুলিশের ওসি মকবুল হোসেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT