ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লালমনিরহাটে ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত – ৩

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার দুপুর ০১:০৪, ৫ জুন, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ঈদের দিনে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে  তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট জন।
বুধবার , ৫ জুন সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি স্মৃতিসৌধে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, একটি যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বড়বাড়ি স্মৃতিসৌধে ধাক্কা লেগে উল্টে যায়। সেটি রংপুর থেকে ছেড়ে কুড়িগ্রাম যাচ্ছিলো। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত আরো  আট জন।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT