ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লালমনিরহাটের কালীগঞ্জে যুবদলের সাবেক সেক্রেটারী গ্রেপ্তার

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ১১:৫৫, ১৮ ডিসেম্বর, ২০১৮

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৩নং তুুষভান্ডার ইউনিয়ন এর দক্ষিণ ঘনেশ্যাম গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম আঙ্গুর (৪০) কে ওয়ারেন্টবলে  গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। 
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলাধীন তুষভান্ডার বাজার এর অডিটরিয়াম এলাকাহতে রাত্রী ৭টার সময় গ্রেপ্তার করা হয়।
আঙ্গুর, কালীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে জেলা যুবদলের সহ সভাপতি বলে জানা যায়।
 
কালীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন জানান, গত বছর বিজয় দিবসের র‌্যালিতে আওয়ামী লীগ ও বিএনপির দু’গ্রুপের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলার আসামি জাহাঙ্গীর আলম আঙ্গুর এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতক থাকলেও গোপন খবর পেয়ে রাতে তাকে গ্রেফতার করা হয়।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT