ঢাকা (সকাল ৬:১৪) বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লালমনিরহাটের আদিতমারীতে যুবদল নেতা গ্রেপ্তার

আটক

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ০৯:৪৩, ১০ ডিসেম্বর, ২০১৮

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য শামছুল আলম বকুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বকুল সাপ্টিবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গত বছর বিজয় দিবসের র‌্যালিতে আওয়ামী লীগ ও বিএনপির দু’গ্রুপের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলার আসামি বকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতক থাকলেও গোপন খবর পেয়ে দুপুরে তাকে গ্রেফতার করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT