ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাজারহাটে মাস্ক পরিধান নিশ্চিতকরণে অবস্থান কর্মসূচি

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) Clock বুধবার সন্ধ্যা ০৭:১৮, ১৮ নভেম্বর, ২০২০

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কোভিড১৯ সংক্রমণের সম্ভাব্য ২য় ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে ১০ মিনিট অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা এবং জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর পরামর্শক্রমে বুধবার (১৮ নভেম্বর) ১২.০০ ঘটিকায় একযোগে উপজেলার সকল দপ্তরসমূহের সামনে ১০ মিনিটের জন্য অবস্থান কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে কর্মকর্তাকর্মচারিগণ এতে অংশগ্রহণ করে। সরকারি নির্দেশনার আলোকে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে কোন সেবা গ্রহীতা কিংবা দর্শনার্থী মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং জীবন রক্ষায় সকলের সহযোগিতা একান্তভাবে কমনা করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT