ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাজারহাটে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) Clock রবিবার সন্ধ্যা ০৬:০৭, ২১ ফেব্রুয়ারী, ২০২১

রাজারহাটে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের শহিদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ,উপজেলা স্কাউটস্, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেসক্লাব রাজারহাট, দলিল লেখক সমিতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট, রিপোর্টাস ক্লাব, রাজারহাট বিডি ডট কম পুষ্পমাল্য অর্পণ করেন।

সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি মো: রাজু সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: জোবায়দুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল,উপজেলা কৃষি কর্মকর্তা শম্পা আকতার,উপজেলা শিক্ষা অফিসার আশরাফ–উজ– জামান, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক (বুলু) প্রমূখ।

এ সময় সুন্দর হাতের লেখা,চিত্রাংকন,কবিতা আবৃত্তি,দেশাত্বক গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT