ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনার বড়কান্দা ইউনিয়নে বৃষ্টিতে ভাঙ্গল সড়ক, ভয়ঙ্কর ঝুঁকিতে স্থানীয়রা

মেঘনার বড়কান্দা ইউনিয়নে বৃষ্টিতে ভাঙ্গল সড়ক, ভয়ঙ্কর ঝুঁকিতে স্থানীয়রা

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ০১:২৬, ৯ জুন, ২০২০

মেঘনার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামের পাকা সড়কের ঈদগা মাঠের পাশে বেশকিছু দিন পূর্বে বৃষ্টিতে ভেঙ্গে যায় সেইসাথে একই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের পূর্ব পাশের নতুন পাকা সড়কেরও হয়েছে এরচেয়েও ভয়াবহ অবস্থা। ভাঙ্গনে বিভক্ত হয়েছে সড়কটি। এতে দুইগ্রামেই বেড়েছে জনদুর্ভোগ, সেইসাথে বেড়েছে ঝুঁকি। যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়ংকর দুর্ঘটনা।

এবিষয়ে ফোনে কথা হয় বড়কান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মাজহারুল হক সাহেবের সাথে। এসময় তিনি জানান, সড়ক ভেঙ্গে যাওয়ার বিষয়ে অবগত আছেন এবং তা নিজ অর্থায়নে প্রাথমিক সংষ্কার করেছেন। তবে, দুইটি সড়কের টেন্ডারই পেয়েছেন জনাব ফারুক সরকার আব্বাসী।

এবিষয়ে জনাব ফারুক সরকার আব্বাসী’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে শ্রমিক না পাওয়ায় বিলম্ব হচ্ছে সংস্কার কাজের। তবে, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করবেন বলে আশ্বস্ত করেন মেঘনা নিউজকে।

সরেজমিনে হরিপুর এবং সোনাকান্দা গ্রামে গিয়ে কথা হয় স্থানীয় সিএনজি অটোরিক্সা চালক ও যাত্রীদের সাথে। এসময় মেঘনা নিউজকে তারা জানায়, চলাচলে অসুবিধা এবং ভয়ংকর ঝুঁকির কথা।

এসময় আমরা কথা বলই এই সড়কে চলাচলকারী একাধিক অটোরিক্সা চালক এবং যাত্রীদের সাথে। তাদের একজন বর্ণনা দেন স্বচক্ষে দেখা দুইটি দুর্ঘটনার কথা।

আমাদের ভিডিও প্রতিবেদনঃ




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT