ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মাদারীপুরে কৃষকলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ০১:৩৮, ২১ মার্চ, ২০২২

মাদারীপুর কালকিনির কৃষকলীগ নেতা মানিক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী।

রবিবার (২০-মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফেস্টুন ও লিফলেট হাতে অংশ নেয় কয়েকশ মানুষ। এ সময় এলাকাবসী ও স্বজনরা দ্রুত মানিক সরদারের হত্যাকারীদের খুঁজে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি ফাসিয়াতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার। এই ঘটনায় নিহতের স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলায় প্রধান আসামি করা হয় আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনকে। ঘটনার পরদিন সাবেক এই ইউপি চেয়ারম্যানের বাড়িঘরে অগ্নিসংযোগ করেন নিহতের সমর্থকরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT